রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline
বরিশালে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে হেরে শান মাসুদ, ‘আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক’ বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। দেশের নতুন করে পাঁচ উপজেলা ও একটি সিটি কর্পোরেশন গঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে থাকে : ইউজিসি চেয়ারম্যান ৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে ভবন পাচ্ছে চট্টগ্রাম কাস্টমস, আপাতত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলবে কাজ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণসীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক সকালে মুখ শুষ্ক থাকে? জেনে নিন কারণ

বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আজ ৭ মে বৃহস্পতিবার পুলিশ লাইন্স ড্রিল সেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান। বিদায় সংবর্ধনায় বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে বিদায়ী অতিথি কর্মময় জীবনে একজন ডায়নামিক, দক্ষ, গুণী, ফোর্স বান্ধব ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার চৌকশ কর্মকর্তা হিসেবে প্রশংসিত হন। এ সময় বক্তারা বিদায়ী অতিথির ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে নতুন কর্মস্থলেও সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত বিদায়ী পুলিশ কমিশনার তার কর্মময় জীবন অতিবাহিত করার অনুভূতি ব্যক্ত করেন। এসময় বিএমপি’র পক্ষ থেকে বিদায়ী কমিশনার কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও এডমিন) রিপন চন্দ্র সরকার এর সঞ্চালনায় আয়োজিত বিদায়ী সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর