শিরোনাম
বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করলেন নবাগত বিভাগীয় কমিশনার
বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করলেন নবাগত বিভাগীয় কমিশনার
আজ ২৮ এপ্রিল এক বিশেষ পরিদর্শনে বের হন বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এসময় তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, শের-ই-বাংলা গভর্নমেন্ট ক্যানসার হসপিটাল ও শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, বরিশাল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: খায়রুল আলম সুমন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর






