শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
বরিশালে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে হেরে শান মাসুদ, ‘আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক’ বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। দেশের নতুন করে পাঁচ উপজেলা ও একটি সিটি কর্পোরেশন গঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে থাকে : ইউজিসি চেয়ারম্যান ৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে ভবন পাচ্ছে চট্টগ্রাম কাস্টমস, আপাতত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলবে কাজ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণসীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক সকালে মুখ শুষ্ক থাকে? জেনে নিন কারণ

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার থেকে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। এই ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। মাত্র ৫০ টাকা খরচ করেই মাঠে বসে দেখা যাবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা। ৫০ টাকায় ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখতে হবে। এর আগে যা ছিল ১০০ টাকা।

এ ছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের (সাউদার্ন গ্যালারি) টিকিটের মূল্য ৭৫ টাকা। দুই ক্লাব হাউজ শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা।

ইন্টারন্যাশনাল গ্যালারিতে বসে খেলা দেখতে দিতে হবে ৩০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা।

ইতোমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি। তাদের অফিসিয়াল সাইট থেকে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর