বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
বাংলাদেশের বিপক্ষে হেরে শান মাসুদ, ‘আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক’ বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। দেশের নতুন করে পাঁচ উপজেলা ও একটি সিটি কর্পোরেশন গঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে থাকে : ইউজিসি চেয়ারম্যান ৭ম দিনের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৮ জন ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে ভবন পাচ্ছে চট্টগ্রাম কাস্টমস, আপাতত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলবে কাজ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণসীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক সকালে মুখ শুষ্ক থাকে? জেনে নিন কারণ পিংক সল্ট কি সাধারণ লবণের থেকে বেশি উপকারী?

বাংলাদেশের বিপক্ষে হেরে শান মাসুদ, ‘আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক’

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে শেষ দিনে এক সেশনেই ৭ উইকেট হারিয়েছে পাকিস্তান দল। আর এমন উইকেট হারানোর পর হাত থেকে ফসকে গিয়েছে সিরিজের প্রথম টেস্টও। তবে ১০৪ রানের হারের দায় অবশ্য নির্দিষ্ট কাউকে দিতে নারাজ পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘আমি কখনই দোষারোপের খেলায় বিশ্বাস করি না, আমি নিজে দায়িত্ব নিচ্ছি। তবে আমার প্রচেষ্টা সবসময় এটাই যে, একটি ভালো টেস্ট দল হিসেবে গড়ে উঠতে আমরা কী ভালো করছি এবং কোথায় আরও উন্নতি করা যায়।’

‘হারের পর আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক। তবে আমাদের বিষয়টিকে বাস্তবিকভাবে দেখতে হবে। আপনার পয়েন্টটি একদিক থেকে ঠিক। কিন্তু একটা দল সবসময় অভিজ্ঞ ও নতুনের সংমিশ্রণে তৈরি হয়।’

পরে দল হিসেবে ভালো করার কথা জানিয়ে মাসুদ বলেন, ‘দেখুন, একটু আগেও আমি যেটা বললাম পাঁচ দিনের একটা টেস্ট ম্যাচকে আপনি একটা আউট কিংবা ঘটনার ওপর দায় চাপিয়ে দিতে পারবেন না। অনেক কিছুই আছে যেটা দল হিসেবে আমাদের ভালো করতে হবে।’

‘আপনাকে আলোর কথাও ভাবতে হবে। আমার মনে হয় না ৭৫ ওভার খেলা সম্ভব ছিল। একটা সময় গিয়ে আপনাকে কন্ডিশন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। দুজন সেট ব্যাটার যখন খেলতে নামল, তখন আমরা ভালো অবস্থায় ছিলাম। টার্নিং পয়েন্টের কথা যদি বলি তাহলে ম্যাচে অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল। আমরা একজনের ওপর দায় দিতে পারব না। আমাদের দল হিসেবে দেখতে হবে আমরা কোথায় ভুল করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর