বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
EN
শিরোনাম
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তির ব্যবহারকারী দেশ বাংলাদেশ। বরিশালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ অনুষ্ঠিত বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করলেন নবাগত বিভাগীয় কমিশনার বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এর যোগদান জেলা প্রশাসন বরিশালের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ও বিজয় মেলা ২০২৫ উদ্বোধন। আশুরা পালনে নিরাপত্তা শঙ্কা নেই আলোচিত এসএই মহিউদ্দিন মাহি ডিবির পরিচয় খাটিয়ে রাতের আঁধারে পুকুর ভরাট অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ প্রকাশ করবো: প্রধান উপদেষ্টা করোনায় দুজন মারা গেছেন, শনাক্ত ১৮ বরিশাল শেবাচিমে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

বরিশালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৩ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বরিশালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর জোর দেন বক্তারা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বরিশাল নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ মো. ফারুক হোসেন। দিনব্যাপী আয়োজনে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ মীর মো. এমতাজুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোস্তাক আহমেদসহ বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী, কর্মকর্তা ও কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করা ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপায়। লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ সহজে এবং স্বল্প সময়ে বিচারপ্রাপ্তির সুযোগ পাচ্ছেন। বিশেষ করে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতি দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত সমাধান নিশ্চিত করছে।

জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত বরিশালে ৫৫১টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে আপোষ-মীমাংসার মাধ্যমে ২ কোটি ১৮ লাখ টাকার বেশি অর্থ আদায় সম্ভব হয়েছে। পাশাপাশি ADR পদ্ধতিতে ১,০৬৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এছাড়া ১,৩৮৫ জনকে বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে এই সেবার গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।

বক্তারা আরও জানান, লিগ্যাল এইড সেবাকে আরও কার্যকর ও জনমুখী করতে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা বাড়ানো হবে। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও সহজে এই সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com